জলসা | অন্তর চন্দ্র | কবিতা

 


◾জলসা 



নূপুরের শরীর দোলে অর্বাচীন সুখে 

চেয়ে থাকে জটিল লাটিমের অসুখ 

পায়েরা ক্লান্ত হলে 

ভৈরবী মল্লার 

রেওয়াজ পাওয়া যায়


তাল-সুর-লয়ের শোকের ছায়া এলে

জলসাঘর থেকে রূপচাঁদ পক্ষী

ডানা মেলে উড়াল দেয়

দাদরা নদীটির বোল তোলা চরের

দু-একটি সাধের স্তন বেঁচে ওঠে

জাকির হোসেনের অসমাপ্ত পথে


© বিসর্গ


ছবি: পিন্টারেস্ট 

#বিসর্গকবিতা

Post a Comment

0 Comments