রবীন্দ্রনাথ চিলমারিতে এসেছিলেন
রবীন্দ্রনাথ চিলমারিতে এসেছিলেন কিন্তু তার পা মাটিতে নামেনি, হাওয়ার জ্যাকেট
পরে, হাওয়া বিলাসে, জলপুরুষ তার শরীরে দাগ কেটে নিয়েছিল; পানকৌড়ি হাই তুলে ড্রইংরুমে
ধুলো ঝাড়ে আর চোখের পাঠ নিয়ে সাঁতার কাটে সাদাপৃষ্ঠায়, মনোপৃষ্ঠাগুলো অসার হয়ে
এলে আমরা গল্প করি, আড্ডা দেই, বসে থাকি ধুলোচর ও জলপুরুষের নিয়মিত উপাচারে—
সাদা বক আর পানকৌড়ির সাথে একদল গাঙচিল বৈরালী মাছের শরীর ব্যবচ্ছেদ করে, লাল
সূর্যের সরু পথে ধমনীতে প্রবাহিত হয় বাস্তুপুরুষের আহাজারি; রবীন্দ্রনাথ এইসব বিদায়
কখনো লিখেননি, আমরা বিদায় দিয়েছি উনিশশো চল্লিশ
০৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


0 Comments