দীপান্বিতা আসবে
সন্ধ্যার ০১টা সন্ধি মেলায়
০২ টা ঝুরি নিয়ে
কুড়াচ্ছি
যৌবন
০৪ টা প্রহর ভেঙ্গে
০১ টা গয়নার হাট বসালে
তোর নামে ভেসে ওঠা স্মোক
কেন আসে?
দেখা হচ্ছে...
নরক চতুর্দশীর ভূতেদের সাথে
কাল দীপান্বিতা আসবে
দীপাবলি
কার্তিকের অমাবস্যায়
উলঙ্গ মেয়েরা
হাঁটতে বেরোয়
আলোর উৎসব করে— লজ্জা দিও না তাকে




0 Comments