সৈয়দ হক মেলা ২০২৩

 “তোমরা ক্যানে ও ঠাঁই বাহে? মায়ের দুগ্ধ খান,

পান করিয়া থাকেন যদি সামিল হয়া যান,

সামিল হয়া যান কাতারে, দুগ্ধ ধলা হয়,

ধলায় ধলা নীলের বিষে নীল করিবার নয়।

শোনেন শোনেন, মা জননী মাও কান্দিয়া কয়,

শোনেন তোমার মা জননী ঐ কান্দিয়া কয়,

‘কোনঠে গেলু, বুকে হামার দুগ্ধ আবার হয়।

দুগ্ধ রে যায় পড়ি হামার দুগ্ধ না খাও যদি,

সেই না দুগ্ধে যায় ভাসিয়া দুগ্ধকুমার নদী।

যায় ভাসিয়া দুগ্ধ হামার ব্যাটায় নাহি খায়,

সাগর জলে সেই দুগ্ধ লবণ হয়া যায়।’

এই বলিয়া মা জননী মাও কান্দিয়া যায়,

এমন কালা ব্যাটা উয়ার না শুনিবার পায়।”


সূত্রঃ নূরুলদীনের সারাজীবন

_____________________


সব্যসাচী কবি ও লেখক সৈয়দ শামসুল হকের ৮৮তম জন্মদিবসকে কেন্দ্র করে কবির সমাধি প্রাঙ্গণে ‘সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদ’ —এর উদ্যোগে ২য় বারের মতো সৈয়দ হক মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে।


প্রথমবার অর্থাৎ ২০২২ সালে সৈয়দ হক মেলায় কবিপত্নী কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক আসবেন বলে ছুটে গিয়েছিলাম কিন্তু আসার কথা থাকলেও আসেননি, তাঁর ছেলে দ্বিতীয় সৈয়দ হক ভাই এসেছিলেন।


এবার সৈয়দ হক মেলা ২০২৩ —এ তাঁর আসার কথা শুনে দেখা করতে ছুটে যাই, কবির ভাই পরিচয় করিয়ে দিলেন।


তারপর, পর পর কয়েকটি কবিতা আবৃত্তি করে সবাইকে শোনাই। যদিও তেমন কোন আয়োজন ছিল না,  তবুও সবমিলিয়ে সুন্দর একটি সময়ের সম্মুখীন হয়েছিলাম।


সবচেয়ে মজার ব্যাপার ইউসুফ আলমগীর ভাইয়ের ‘মেঠোজন’ পত্রিকার সৈয়দ হক মেলা সংখ্যায় একটি কবিতা প্রকাশিত হয়েছে।


কবি সৈয়দ শামসুল হকের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🙏


#অ_চ_ছ







কবিপত্নী কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের সঙ্গে রেজাউল ভাই

কবিপত্নী কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের সঙ্গে বায়েজিদ বোস্তামি।





কবিপত্নী কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের সঙ্গে কবি অন্তর চন্দ্র 







সব্যসাচী কবি ও লেখক সৈয়দ শামসুল হকের সমাধি।

Post a Comment

0 Comments